Header Ads Widget

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, এমনকি মহাপ্রলয় হলেও : আব্বাস আরাঘচি

 


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সামরিক সংঘাত বা যুদ্ধের জন্য প্রস্তুত ইরান- এমনকি তা যদি ‘মহাপ্রলয়ের যুদ্ধের’ রূপও নেয়। 



রোববার (২৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেসে’ দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। খবর আলজাজিরার। 


সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত শান্তি পরিকল্পনার শর্তগুলো পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা চাই অন্যায়ভাবে আমাদের যেসব সম্পদ বাজেয়াপ্ত বা জব্দ করে রাখা হয়েছে, তা অনতিবিলম্বে ছেড়ে দেওয়া হোক। আমরা যেন নির্বিঘ্নে আমাদের খনিজ তেল বিক্রি করতে পারি সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী চুক্তিগুলোতে যুক্তরাষ্ট্র যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা কেবল সেগুলোর বাস্তবায়ন দেখতে চাই।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, গত বছর কূটনৈতিক আলোচনা চলাকালেই ইরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আপনি যদি আমাদের জিজ্ঞেস করেন, তবে আবার কূটনীতিতে ফিরে যাওয়ার মতো কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। তা সত্ত্বেও আমি কূটনীতির পথ ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ শান্তির কোনো সম্ভাবনা বা সুযোগই আমি হাতছাড়া করতে চাই না।



মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৭ দিনের শান্তি প্রস্তাব সরাসরি নাকচ করে দেওয়া প্রসঙ্গে আরাঘচি জানান, ট্রাম্পের প্রত্যাখ্যানের খবর তারা সংবাদমাধ্যমে শুনেছেন। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর (কাতার) মাধ্যমে এখনও যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছে তেহরান।

Post a Comment

0 Comments