ভারতে ট্রেন ভ্রমণের পর হাসপাতালে বিদেশি পর্যটক, আর না ওঠার প্রতিজ্ঞা - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Monday, May 5, 2025

ভারতে ট্রেন ভ্রমণের পর হাসপাতালে বিদেশি পর্যটক, আর না ওঠার প্রতিজ্ঞা

 তীব্র শ্বাসকষ্টজনিত সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর মার্কিন এক কন্টেন্ট ক্রিয়েটরের ভারত ভ্রমণের অভিজ্ঞতা পরিণত হয়েছে বেদনায়। নিক ম্যাডক নামের ওই ব্যক্তির দাবি, এটি ১৫ ঘণ্টার ট্রেন ভ্রমণের ফলাফল, যাকে তিনি তার ছয় বছরের ভ্রমণের মধ্যে ‘সবচেয়ে অস্বাস্থ্যকর’ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি বলে অভিহিত করেছেন।


এ ঘটনার পর আর কখনো ভারতের ওই ট্রেনে না ওঠার প্রতিজ্ঞাও করেছেন নিক। 


 

হাসপাতাল থেকে একটি ভিডিও পোস্ট করে নিক ম্যাডক জানান, তিনি বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি ভ্রমণের জন্য একটি তৃতীয় শ্রেণির এসি কোচে ভ্রমণ করেছিলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘ভারতীয় স্লিপার ট্রেনে চড়ুন; অভিজ্ঞতা হবে।’

 

মিসৌরি-ভিত্তিক ওই ভ্লগার আরও লেখেন, ‘আমি ভারতকে ভালোবাসি। দেশটির উষ্ণ ও উদার মানুষ, অফুরন্ত প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে। একই সাথে বলতে পারি, বারাণসী থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ১৫ ঘণ্টার ট্রেন ভ্রমণ আমার ছয় বছরের ভ্রমণের মধ্যে সবচেয়ে খারাপ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি ছিল। প্রথম বা দ্বিতীয় শ্রেণির সুযোগ ছিল না। এটি এমন হওয়ার দরকার নেই।’

ম্যাডক বর্তমানে ভুটানের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লিখেছেন, ‘তিনদিন পর, ভুটানে আমার তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ ধরা পড়ে। আমি এখন ভালো আছি, তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে।’ 

 

 

তিনি ওই ট্রেনের ওয়াশরুমেরও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এর খারাপ অবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব দেখানো হয়েছে। ছয় বছরে ১২০টি দেশ ভ্রমণ করা নিক দাবি করেছেন, দু’জন ব্যক্তি তাকে ওই ট্রেনে ভ্রমণের জন্য পরামর্শ দিয়েছিল।

 

নিকের প্রকাশ করা ভিডিওটি ইনস্টাগ্রামে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ সহানুভূতি প্রকাশ করলেও, ওই ট্রেনে ভ্রমণের সিদ্ধান্ত নেয়ায় নিকের সমালোচনা করেছেন অনেকে এবং কেবল ভিউয়ের জন্য ভারতকে ‘গরিবভাবে’ উপস্থাপন করার অভিযোগ করেছেন।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages