ওসির বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের, ব্যবস্থা নিতে বললেন ফখরুল - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Thursday, April 3, 2025

ওসির বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয় সংবাদকর্মীদের, ব্যবস্থা নিতে বললেন ফখরুল

 বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমানের বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এসব অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি।



বুধবার (২ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এই ব্যবস্থা নেওয়ার কথা তিনি।

সংবাদকর্মীদের অভিযোগ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ধর্ষণ, খুন, চুরি ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ প্রবণতা বেড়েছে। সেইসঙ্গে আসামিদের আটক করে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া, মামলা বাণিজ্য চরম আকারে রূপ নিয়েছে সদর থানায়। খোদ ওসি শহিদুর রহমান এসবের সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করেন সংবাদকর্মীরা।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে। এর আগে আওয়ামী লীগের ধামাধারা পুলিশ প্রশাসন ছিল। আওয়ামী লীগ যা বলতো তারা তাই করতো। ফলে যেখানে পুলিশের প্রয়োজন বা যেটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেখানে সেরকম ব্যবস্থা নিচ্ছে না।


তিনি বলেন, এই ওসির (শহিদুর রহমান) বিরুদ্ধে আমাকে সুনির্দিষ্টভাবে কেউ অভিযোগ করেনি। আপনারা (সাংবাদিকরা) অভিযোগ করলেন, আমি তার ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত করতে বলব। তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারকে বলব ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages