ফুটেছে কুঞ্জলতা ফুল। ফুরমোন পাড়া, রাঙামাটি, ১০ অক্টোবরচলছে নৌকা মেরামতের কাজ। পুরানপাড়া, রাঙামাটি, ১০ অক্টোবরমহালয়া ও তর্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। গোয়ালচামট শ্রী অঙ্গন চত্বর, ফরিদপুর, ১০ অক্টোবরপথে ঘুরে ঘুরে বিক্রি করা হচ্ছে খেলনা, বেলুন ও হাওয়াই মিঠাই। ঝিলটুলী, ফরিদপুর, ১০ অক্টোবরপানের বরজে পরিচর্যায় ব্যস্ত এক চাষি। সুখপাড়া, অভয়নগর, যশোর, ১০ অক্টোবরখেত থেকে তোলা শসা বিক্রির জন্য বাজারে আনা হয়েছে। বাশুয়াড়ী, অভয়নগর, যশোর, ১০ অক্টোবরমাছের আঁশ সংগ্রহ করে বিক্রির আগে রোদে শুকানো হচ্ছে। চেলোপাড়া চাষী বাজার, বগুড়া, ১০ অক্টোবরবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করেছে ব্যাডস। নগর ভবনের সামনের সড়ক, বগুড়া, ১০ অক্টোবর সকালেকাজের খোঁজে গ্রাম থেকে শহরে এসেছেন নির্মাণশ্রমিকেরা। টাউন হল এলাকা, রংপুর, ১০ অক্টোবরহালকা শীতের সকালে কাজের অপেক্ষায় বসে আছেন এক দিনমজুর। বেতপট্টি, রংপুর, ১০ অক্টোবরসড়কের দুই পাশে গাছের সারি যেন সবুজ চাদরে মোড়া পথ। বড়াই, মানিকগঞ্জ, ১০ অক্টোবরবিলের পানিতে মাছ ধরছে শিশুরা। তাড়াশ, সিরাজগঞ্জ, ১০ অক্টোবরসরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারিপদ্ধতি চালুর খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। কাচারিবাজার, রংপুর, ১০ অক্টোবরখেত থেকে তোলা কচু পরিষ্কার করে ঝুড়িতে রাখছেন এক নারী। বাকীছড়া মধ্যমপাড়া, বান্দরবান, ১০ অক্টোবরবাগান থেকে সংগ্রহ করা পেঁপে ক্রেটভর্তি করে কাঁধে নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছেন এক ব্যক্তি। চেমীডলু নতুন পাড়া, বান্দরবান, ১০ অক্টোবরপদ্মার ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। পূর্ব নাওডোবা ইউনিয়নের আলম খানকান্দি, জাজিরা, শরীয়তপুর, ১০ অক্টোবরটমেটোখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক ফজলুর রহমান। এক কাঠা জমিতে সাড়ে ৫০০ চারা লাগিয়েছেন তিনি। ফলন ভালো হলে দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের আশা করছেন। জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১০ অক্টোবররবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে লেপে দেওয়া কালি পানি দিয়ে পরিষ্কার করে দেন এক ব্যক্তি। নিচে পড়ে আছে কালো পানি। সেগুনবাগিচা, ঢাকা, ১০ অক্টোবরসহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মিরপুর সড়ক ও মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেন পরীক্ষার্থীরা। ঢাকা, ১০ অক্টোবরশারদীয় দুর্গাপূজা সামনে রেখে দোকানপাট বিপণিবিতানগুলোতে কেনাকাটা জমে উঠেছে। চকবাজার, ফরিদপুর, ১০ অক্টোবরডেঙ্গু নিয়ন্ত্রণে সড়কে মশার ওষুধ ছিটাচ্ছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মী। আকুয়া, ময়মনসিংহ, ১০ অক্টোবরজোয়ারের পানিতে ডুবে গেছে শিকিরহাট ফেরিঘাটের পন্টুনের গ্যাংওয়ে। হাঁটুপানি পেরিয়ে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন যাত্রীরা। শুভরাড়া, অভয়নগর, যশোর, ১০ অক্টোবর
0 Comments