রোদে ইরি ধান শুকানোর কাজে ব্যস্ত নারীরা। কিছুক্ষণ পরপর পা দিয়ে ধান নেড়ে দিচ্ছেন তাঁরা। ঠাকুর রানীতলা, ডুমুরিয়া, খুলনা, ৭ অক্টোবর
ঘাসের ডগায় উড়ে এসে বসেছে লাল ফড়িং। আড়ংঘাটা, খুলনা, ৭ অক্টোবর
আর কয়েক দিন পরই দুর্গাপূজা। এখন প্রতিমায় চলছে রংতুলির আঁচড়। খরসংঘ কালার বটতলা সর্বজনীন পূজা মন্দির, শাহাপুর, ডুমুরিয়া, খুলনা, ৭ অক্টোবর
শিশিরভেজা সকালে ধানখেতের আলপথ ধরে বিদ্যালয়ে ছুটছে দুই শিশু। রাঙাপানি, রাঙামাটি, ৭ অক্টোবর
চিঠির বাক্সে জমে থাকা চিঠি সংগ্রহ করছেন ডাক বিভাগের এক কর্মী। বান্দরবান প্রধান ডাকঘর, বান্দরবান, ৭ অক্টোবর
ট্রাকে করে আনা ভাঙারি নামাচ্ছেন শ্রমিকেরা। ঝালোপাড়া, সিলেট, ৭ অক্টোবর
সাপ্তাহিক বাজার শেষে নৌকায় করে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ছাইংগ্যা, বান্দরবান, ৭ অক্টোবর
মাছ শিকার শেষে সুরমা নদীর পাড়ে নৌকা ভিড়িয়েছেন মৎস্যজীবীরা। মেন্দিবাগ, সিলেট, ৭ অক্টোবর
মা ইলিশ রক্ষায় আজ বুধবার দিবাগত রাত ১২টায় শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। তাই জাল গুটিয়ে রাখছেন জেলেরা। বড় স্টেশন মাছঘাট, চাঁদপুর, ৭ অক্টোবর
একপশলা বৃষ্টির পর কাজে যাচ্ছেন দুই পাহাড়ি নারী। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ৭ অক্টোবর
পাবনায় চলছে ১০ দিনব্যাপী তৃতীয় উদ্যোক্তা ও ফ্যাশন মেলা। মেলায় বিক্রি হচ্ছে হাতে আঁকা শাড়ি। স্বাধীনতা চত্বর, পাবনা, ৭ অক্টোবর
সকালে কাজে যাচ্ছেন এক পাহাড়ি শ্রমিক। আলুটিলা, রাঙামাটি, ৭ অক্টোবর
হারভেস্টার মেশিনে ধান কাটায় খরচ কম হওয়ায় কৃষকদের মধ্যে বাড়ছে এর ব্যবহার। কেশরহাট পৌরসভার হাটরা, রাজশাহী, ৭ অক্টোবর
বিলে মাছ ধরতে নামার আগে জাল ঠিক আছে কিনা, দেখে নিচ্ছেন এই জেলে। মন্থনা, রংপুর, ৭ অক্টোবর
মাঠে শুরু হয়েছে আগাম আলু রোপণের ব্যস্ততা। ঈশ্বরপুর, রংপুর, ৭ অক্টোবর
কম দামে ওএমএসের চাল-আটা কিনতে ভোর থেকেই বিক্রয়কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষেরা। লাহিড়ীপাড়া, ফরিদপুর, ৭ অক্টোবর
মায়ের হাত ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে কাশফুল তুলে নিয়েছে দুই শিশু। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ৭ অক্টোবর
বাগানে মৌচাক বসিয়ে মধু সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন মৌচাষিরা। কেশরহাট, রাজশাহী, ৭ অক্টোবর