চট্টগ্রামে ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Friday, June 27, 2025

চট্টগ্রামে ক্লিনিকে সিলিন্ডার বিস্ফোরণ চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) বিকেল তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 খবর পেয়ে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


 


প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা তিনটার দিকে মমতা মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। বেলা ৩টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

আরও পড়ুন: চট্টগ্রাম মেডিকেলে র‍্যাবের অভিযানে ২১ দালাল আটক

ফায়ার সার্ভিস জানায়, মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লেগেছে। এখনো কাজ চলছে, বিস্তারিত পরে জানা যাবে। আগুন বড় নয়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages