গাজীপুরে ঝুটের গুদামে আগুন - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Monday, June 9, 2025

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

 গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস


খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

 

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages