আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Friday, May 2, 2025

আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ

 পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুদের নির্দেশ দেয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে।


আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক শুক্রবার (২ মে) আইনসভায় এক বক্তব্যে বলেন , সীমান্তের (এলওসি) কাছের ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের খাদ্য মজুদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে ১০০ কোটি রুপির তহবিল গঠন করা হয়েছে।

 

সীমান্ত এলাকার রাস্তাঘাটগুলো ঠিক রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে যন্ত্রপাতি প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা পরবর্তী উত্তেজনা ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে।

 


ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করেছে। পাশাপাশি গত মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সেনাবাহিনীকে হামলার জন্য ‘সম্পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। তবে পাকিস্তান হামলায় সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়েছে এবং ঘটনার ‘আন্তর্জাতিক তদন্ত’র আহ্বান জানিয়েছে।

 

সেই সঙ্গে পাক কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে যে ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করছে এবং সেই হামলা ‘আসন্ন’ এবং সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে, যেকোনো ধরনের হামলার কঠোর জবাব দেয়া হবে।

 

 

এমন পরিস্থিতিতে হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরের প্রায় ১ হাজার মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে) এ ব্যাপারে সরকার এক নোটিশ প্রকাশ করে। পাকিস্তানের সরকারি কর্মকর্তারা অবশ্য সরাসরি বন্ধের ব্যাপারটি স্বীকার করতে চাননি। তারা বলেছেন গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 

তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages