উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ, ভারতের বিশিষ্ট ইসলামি স্কলার, আলেমে দীন ও দারুল উলুম দেওবন্দের সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৪ মে) দুপুরে তিনি ইন্তেকাল করেন বলে দারুল উলুম দেওবন্দ থেকে নিশ্চিত করা হয়েছে।
দেওবন্দের দীর্ঘকালীন মুহতামিম মাওলানা মারগুবুর রহমানের ইন্তেকালের পর মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী দেওবন্দের মুহতামিম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিনি দায়িত্ব পালনকালে দারুল উলুম দেওবন্দে মেডিসিন ও প্রকৌশলের মতো বিষয় চালু করে মাদরাসা শিক্ষার সংস্কারে ভূমিকা রাখেন।

No comments:
Post a Comment