ডাকাডাকি করে সাড়া মেলেনি যুবকের, দরজা ভেঙে যা দেখা গেল - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Saturday, May 3, 2025

ডাকাডাকি করে সাড়া মেলেনি যুবকের, দরজা ভেঙে যা দেখা গেল

 নড়াইলের লোহাগড়া উপজেলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।




শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজবাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে লোহাগড়া থানা পুলিশ মরদেহ হেফাজতে নেয়।


রাহাজ কাজী উপজেলার পাঁচুড়িয়া গ্রামের জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।



স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোনো সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। 

খবর পেয়ে থানা পুলিশের একটি দল গিয়ে মরদেহ হেফাজতে নেয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।


লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages