সুড়ঙ্গ খুঁড়ে ‘আয়নাঘর’ থেকে ৫ মাস পর মুক্ত হলেন দুজন - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Saturday, May 3, 2025

সুড়ঙ্গ খুঁড়ে ‘আয়নাঘর’ থেকে ৫ মাস পর মুক্ত হলেন দুজন

 সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘আয়নাঘরে’ পাঁচ মাস বন্দি থাকার পর সুড়ঙ্গ খুঁড়ে বেরিয়ে এসেছেন শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার।



শুক্রবার (২ মে) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



শিল্পী খাতুন চান্দাইকোনা ইউনিয়নের লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের মুনসুর আলীর স্ত্রী ও বৃদ্ধ আব্দুল জুব্বার একই ইউনিয়নের পূর্ব পাইকড়া গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।



গোপন এ বন্দিশালায় মানুষকে আটকে রেখে চাঁদা আদায়, জমি লিখে নেয়াসহ নানা অপকর্ম পরিচালনা করা হতো বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাজমুল হোসেন আরাফাত নামে একজনকে আটক করেছে পুলিশ।

 

ভুক্তভোগী শিল্পী খাতুন বলেন, ‘পাঁচ মাস ধরে আমাদের ওই ঘরে বন্দি করে রাখা হয়েছে। এক মাস অন্য জায়গায় রেখেছিল। তবে কোথায় রেখেছিল জানি না।’ তারা মাঝেমধ্যে শরীরে ইনজেকশন দিতো বলেও অভিযোগ করেন তিনি।

 


আরেক ভুক্তভোগী আব্দুল জব্বার গুরুতর অসুস্থ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার ছেলে শফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবা গত বছরের ৮ নভেম্বর বিকেল ৩টার দিকে নিখোঁজ হন। পরে কোথাও খুঁজে না পেয়ে ১২ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। তাতেও কোনো সন্ধান পাওয়া যায়নি।’


তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোররাতে বাবা ওই বন্দিশালা থেকে কৌশলে বের হন। তিনি খুব অসুস্থ, আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি।’

স্থানীয়রা বলছেন, ওই ভবনের মালিক জহুরুল ইসলামের ছেলে সুমন শেখ। তার কাছ থেকে ভাড়া নিয়ে ভবনের নিচে বেশ কয়েকটি ছোট ছোট কক্ষ করে এই ঘর বানিয়েছেন পশ্চিম লক্ষ্মীকোলা গ্রামের রেজাউল করিম তালুকদারের ছেলে পল্লি চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত। তিনি ও তার কিছু লোকজন গভীর রাতে এই বাড়িতে আসা-যাওয়া করতেন।

এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিখোঁজ দুই ব্যক্তির পরিবার থেকে অভিযোগ দেয়া হয়েছিল। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages