শিশু তানজিলাকেও বাঁচানো গেল না, দগ্ধ ৫ জনেরই মৃত্যু - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Monday, May 5, 2025

শিশু তানজিলাকেও বাঁচানো গেল না, দগ্ধ ৫ জনেরই মৃত্যু

 গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে মারা গেলেন দগ্ধ পাঁচজনই। সবশেষ চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ মে) রাতে মারা গেল তানজিলা (১০) নামের শিশুটিও।



তানজিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।

 


তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। ওই ঘটনায় তানজিলার মা-ও চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন আগে মারা যান। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

 

এর আগে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তাসলিমা আক্তার (৩০), তার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০) এবং পারভিন (৩৫) ও তার দেড় বছরের ছেলে আইয়ান। 

 

 

আইয়ানের চাচা আরিফ হোসেন জনান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। আইয়ানের বাবা মাজহারুল ইসলাম পোশাক শ্রমিক আর মা পারভীন গৃহিণী। ঘটনার দিন ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন পারভিন। হঠাৎ বিস্ফোরণ হলে আগুন লেগে মা-ছেলে দগ্ধ হয়।

 

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, গত রোববার সন্ধ্যার দিকে বাসাটিতে রান্না করছিলেন আইয়ানের মা পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages