দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Friday, May 2, 2025

দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; পাল্টা দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

 দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এ ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী।


atOptions = { 'key' : 'd05c3200b6fecda76d32325cfa3509ae', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} };


স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। শুক্রবার বেলা ১২টার দিকে ৩২০ মেইন পিলারের সাব পিলার ৯ ও ১০ এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।


এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুই ভারতীয় নাগরিককে ধরে এনেছে গ্রামবাসী। তাদের নাম অবিনাশ টুডু ও ফিলিপ সরেন। তাদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।


শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের নাগরিক বিনিময়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages