আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Sunday, April 6, 2025

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

 সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শ্রমিক কলোনির অন্তত ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


রোববার (৫ এপ্রিল) রাত দেড়টার দিকে আশুলিয়ার নার্সিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় কালাম মাদবরের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 


স্থানীয়রা জানায়, রাতে টিন সেড ঘরের একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে তা আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষণে টিনসেড ঘরের ৮টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। 

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১টা ৫৫ মিনিটে কাজ শুরু করলে ২টা ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। 

ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শট সার্কিট এর মাধ্যম থেকে আগুনের সূত্রপাত। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages