থাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ফুডপান্ডা - dainikdristy

Breaking

Home Top Ad

Post Top Ad

LANGUAGE

Select Language / ভাষা নির্বাচন করুন

Post ad

Thursday, April 24, 2025

থাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে ফুডপান্ডা

 দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থ্যাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে অনলাইন খাবার ডেলেভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। টানা ১৩ বছর ধরে লোকসানের পর থাইল্যান্ডকে বিদায় জানাতে যাচ্ছে জার্মান মালিকানাধীন প্রতিষ্ঠানটি। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।


প্রতিবেদন মতে, জার্মান মালিকানাধীন ডেলিভারি প্ল্যাটফর্ম ‘ডেলিভারি হিরো’ এক ঘোষণায় জানিয়েছে, তারা থাইল্যান্ডে ফুডপান্ডা নামে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে যা আগামী ২৩ মে থেকে কার্যকর হবে। তীব্র প্রতিযোগিতামূলক থাই খাদ্য সরবরাহ বাজারে দীর্ঘ ও ব্যয়বহুল লড়াইয়ের পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।


বুধবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি প্রকাশ করে ফুডপান্ডা থাইল্যান্ড। তাতে বলা হয়, তারা গত ১৩ বছর ধরে থাইল্যান্ডে গর্বের সঙ্গে সেবা দিয়েছে। তবে বর্তমান বাজার পরিস্থিতি কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলছে না। সেই সঙ্গে তারা তাদের গ্রাহক, রেস্তোরাঁ পার্টনার এবং রাইডারদের ধন্যবাদ জানিয়েছে। 

 

ফুডাপান্ডার মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরো থাইল্যান্ডে কার্যক্রম গুটানোর বিষয়টি নিশ্চিত করে বলেছে, এটা তাদের ভৌগলিক কৌশলগত সমন্বয়ের অংশ, যা পূর্বে ডেনমার্ক ও স্লোভাকিয়ার মতো বাজারেও করা হয়েছিল। প্রতিষ্ঠানটি এখন শুধু লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দেবে।


২০১২ সালে থাইল্যান্ডে কার্যক্রম শুরু করে ফুডপান্ডা। শুরুর পরই প্ল্যাটফর্মটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাসত্ত্বেও আর্থিক রেকর্ডগুলো ভয়াবহ চিত্র তুলে ধরছে। তথ্যউপাত্ত মতে, থাইল্যান্ডে প্রতিষ্ঠানটি তার ১৩ বছরের কার্যক্রমে কখনও লাভের মুখ দেখেনি।

 

২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড প্রায় ৩.৮৪ বিলিয়ন থাই বাথ আয় করে। কিন্তু ওই বছরও তাদের লোকসান হয় ৫২২ মিলিয়ন থাই বাথ। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৩.৩৬ বিলিয়ন থাই বাথ (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার)।

 

আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায় যে, শেষ কয়েক বছরে বেশি লোকসান হয়েছে বিশেষ করে মহামারির সময়ে। লোকসান কমাতে কার্যক্রম ব্যয় কমানোর পদক্ষেপ নেয়া হলেও থাই বাজারে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার জন্য তা স্পষ্টতই যথেষ্ট ছিল না।

 

লাইনম্যান ওংনাই নামে থাইল্যান্ডের একটি স্থানীয় প্রতিযোগী প্রতিষ্ঠানের ফুডপান্ডা থাইল্যান্ড কিনে নেয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। স্থানীয় ই-কমার্স বিশেষজ্ঞরা বলছেন, থাইল্যান্ডের ফুড ডেলিভারি মার্কেট এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে ফুডপান্ডা বিক্রির বদলে সোজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages